শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫০ পিএম, ২০২৩-১২-২৭
মোঃ শরীফ ভূইয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুক আইনে দায়ের করা মামলার প্রধান আসামী নজরুল ইসলাম ফারুক (৩৭)কে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত নরুল ইসলামকে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বুধবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান।
মামলার সূত্রে জানা যায়, অভিযুক্ত ফারুকের সঙ্গে রূপগঞ্জের হারিন্দার বাসিন্দা ফাল্গুনী আক্তারের সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার কিছুদিন পর থেকেই ফারুক মোটা অঙ্কের টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা না দেয়ায় ফাল্গুনীকে মারধরসহ নানাভাবে নির্যাতন করে আসছিল। পরে ফাল্গুনী তার শিশুপুত্রকে নিয়ে তার পিতার বাড়িতে চলে যায়। উপায়ান্তর না দেখে ভুক্তভোগী ফাল্গুনী আক্তার নজরুল ইসলাম ফারুকের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতন আইনে আদালতে মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান বলেন, নজরুল ইসলাম ফারুকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে যৌতুক আইনে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হলে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited